মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয় দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ৯০ অভিবাসী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান ক্লাং লামা এলাকার একটি বিদেশি অধ্যুষিত স্থানে অভিযান পরিচালনা করে ৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। এ বিষয়টি নিশ্চিত করেছে। 

গতকাল মঙ্গলবার দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, সোমবার রাতে পরিচালিত এ অভিযানে জেআইএম পুত্রজায়া সদর দপ্তরের এনফোর্সমেন্ট শাখার ৯৯ জন কর্মকর্তা অংশ নেন। জনসাধারণের অভিযোগ ও দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানে মোট ১৩১ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ৮২ জন পুরুষ ও ৩৪ জন নারী বিদেশি নাগরিক এবং ১৫ জন মালয়েশিয়ান নাগরিক ছিলেন। তল্লাশিতে আটককৃতরা হচ্ছে, নাইজেরিয়া, ইয়েমেন, সিরিয়া, সোমালিয়া, গিনি-বিসাউ, সিয়েরা লিওন, লাইবেরিয়া, মালি, ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের। 

২১ থেকে ৩৫ বছর বয়সী ৯০ জনকে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় বসবাস, বৈধ ভ্রমণ নথি না থাকা এমন অভিযোগ পাওয়া গেছে। তাদের ইমিগ্রেশন আইনের ধারায় আটক করা হয়েছে। এছাড়া, অভিযানের স্থানটির একটি রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে সাক্ষী সমন জারি করা হয়েছে। দাতুক জাকারিয়া আরও জানান, সংশ্লিষ্ট বিদেশিরা মেয়াদোত্তীর্ণ পাসের আড়ালে খোলা জায়গা ও খাবারের দোকানে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করছিলেন এবং এলাকাটিকে গভীর রাত পর্যন্ত বিনোদনের স্থান হিসেবে ব্যবহার করতেন। তিনি বলেন, সব আটক পিএটিআইকে ইমিগ্রেশন আইনে গ্রেফতার করে তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থার জন্য কেএলআইএ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট করে জানিয়েছে, আইন লঙ্ঘনকারী কোনো বিদেশির প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ