শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০

ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় পারভেজ মন্ডল (২১) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় আরেক প্রবাসী সাকিব মিয়া।

নিহত পারভেজ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর গ্রামের কিয়ামদ্দিন মণ্ডলের ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, এক বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় ভিয়েতনামে পাড়ি জমায় পারভেজ।

গতকাল বৃহস্পতিবার মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরিহিত পোশাক দেখে পুলিশ তার পরিচয় শনাক্ত করে।
এ দিকে পারভেজের মৃত্যু খবরে তার পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ