বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখা আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহফিলে বক্তারা বলেছেন, আদর্শ ও কল্যাণময় সমাজ বিনির্মাণে মহানবী রহমাতুল্লিল আলামিনের জীবন আদর্শ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে মহানবী (সা.)-এর জীবন আদর্শ বাস্তবায়নে আমাদের সবাইকে কাজ করতে হবে। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ ও অনুকরণের মাধ্যমেই আমাদের দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তি রয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫), পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদের কনফারেন্স হলে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমীন ভূঁইয়া।
সিরাতুন্নবী (সা.) মাহফিলে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ইউ'