বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


শিক্ষক মাহরিনের বীরত্বে অভিভূত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, গভীর শোক প্রকাশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে তিনি এই ভয়াবহ ঘটনায় নিজের জীবন বিপন্ন করে শিক্ষার্থীদের রক্ষায় এগিয়ে আসা শিক্ষক মাহরিন চৌধুরীর বীরত্বপূর্ণ আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেছেন।

বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে আনোয়ার ইব্রাহিম লেখেন,
“ঢাকায় একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। এ ঘটনায় বহু প্রাণহানি ঘটেছে, যাদের অধিকাংশই শিশু।