সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’ দাওরায়ে হাদিস নিবন্ধনে বয়স পরিবর্তনের সুযোগ থাকছে না ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে সাত ধাপে ‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

পাসপোর্ট নিয়ে প্রবাসীদের জন্য সুখবর দিল সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে হয়রানি বন্ধে এবার নতুন সুখবর দিল সরকার। বাংলাদেশের মতো প্রবাসীরাও পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস পাবেন। এছাড়াও গত সরকারের রেখে যাওয়া পাসপোর্ট বিতরণে গতি বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ‍উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

তিনি জানান, প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে শুরু থেকেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে পাসপোর্ট প্রস্তুত হয়েছে কি না তা জানার জন্য দূতাবাসে যেতে হবে না। পাসপোর্ট প্রস্তুত হওয়ার পরপরই প্রবাসীদের নম্বরে এসএমএম পাঠানো হবে।

আজাদ মজুমদার জানান, বিভিন্ন দেশের প্রবাসীদের এক লাখ ৯৭ হাজার এমআরপি পাসপোর্ট আবেদন পেন্ডিং (অপেক্ষমাণ) ছিল। তার মধ্যে গত তিন সপ্তাহে এক লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো দূতাবাসগুলোতে পৌঁছে যাবে। আশা করছি এক মাসের মধ্যে সবাই পাসপোর্ট পেয়ে যাবেন। সরকার সব দেশের প্রবাসীদের ই-পাসপোর্ট দিতে চায়, সেজন্য কাজ চলছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ