বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

রমজানে বিতর নামাজ পড়ার উত্তম সময় কখন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| ইমরান ওবাইদ ||

রমজান মাস ব্যতীত বাকি এগারো মাসে বিতর নামাজ পড়ার উত্তম সময় হচ্ছে, রাতের শেষ তৃতীয়াংশ; যদি ঘুম থেকে জাগ্রত হওয়ার আশা থাকে। আর যদি ঘুম থেকে জাগ্রত হওয়ার আশা না থাকে, তাহলে এশার নামাজের পরপর বিতরের নামাজ পড়ে নিতে হবে।

হাদিসে পাকে এসেছে, হযরত জাবের রা. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশঙ্কা করে যে, রাতের শেষভাগে উঠতে পারবে না, সে যেন রাতের প্রথম ভাগেই বিতর পড়ে নেয়। আর যে ব্যক্তি রাতের শেষভাগে জাগ্রত হওয়ার আশাবাদী, সে যেন রাতের শেষ ভাগেই বিতর পড়ে। কেননা রাতের শেষ ভাগের নামাজে ফেরেশতারা উপস্থিত হন এবং এটাই উত্তম। (সহিহ মুসলিম: ৭৫৫)

রমজানে বিতরের উত্তম সময়:

তবে রমজান মাসে তারাবির নামাজের পর জামাতের সাথে বিতরের নামাজ পড়া উত্তম, এবং এটা সুন্নতও বটে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি (ইমাম নামাজ শেষ করে ফিরে যাওয়া) পর্যন্ত জামাতের সাথে ( তারাবি ও বিতরের) নামাজ আদায় করে, তার আমলনামায় পূর্ণ রাত নামাজ পড়ার সওয়াব লিখে দেওয়া হয়। ( সুনানে তিরমিজি: ৮০৬)

তবে রমজানে যে ব্যক্তি জামাতের সঙ্গে বিতর আদায় করতে না পারবে তার জন্য উত্তম হলো শেষ রাতে বিতর নামাজ পড়া।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রাতের শেষ নামাজ যেন বিতর হয়। (সহিহ বুখারি: ৯৯৮)

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ