মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয় দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ

খেলাফত মজলিস মালয়েশিয়ার কুয়ালালামপুর শাখার উদ্যোগে সিরাতুন্নবী সা. মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিস মালয়েশিয়ার কুয়ালালামপুর শাখার উদ্যোগে আজ বুধবার সন্ধ্যা ৭:৩০টায় স্থানীয় চায়না টাউনের একটি রেস্টুরেন্টে সিরাতুন্নবী সা. মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী উত্তর শাখার সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মালয়েশিয়া শাখার সভাপতি মুহাম্মদ তাসলিম উদ্দিন, ইন্দোনেশিয়া শাখার সভাপতি মাওলানা শায়েখ মাহমুদুল হাসান ফারুকী ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রব।

শাখা সভাপতি আবদুর রব এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম ফারহানের পরিচালনায় উক্ত অনষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের মালেয়শিয়া শাখার সহ-সহ-সভাপতি মুহাম্মদ আব্দুর রহমান, কুয়ালালামপুর শাখার সাধারণ সম্পাদক ফখরুল আলম অনিক, মুহাম্মাদ মাছুম বিল্লাহ, মুহাম্মদ আনুয়ার হোসেন, আবু সাইদ, মজনু আহমেদ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ