শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০

কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কাতারস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কর্মকর্তারা বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সাক্ষাৎকালে নতুন কমিটির একটি তালিকা রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়।

দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবু ও সাধারণ সম্পাদক আহমদ মালেকের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন, নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি জুবের খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ নবী নোমান, সহ-অর্থ সম্পাদক আব্দুর রব, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মকবুল আলী, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মুক্তার তালুকদার প্রমূখ।

রাষ্ট্রদূত নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ঐতিহ্যবাহী এ সংগঠনের নতুন নেতৃত্ব বৃহত্তর সিলেট প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশের স্বপ্ন ও সম্ভাবনাকে কাজে লাগানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ