মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান নাঙ্গলকোটের আলেমরা তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৬ ১০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি জামিয়া আশরাফিয়ায় আগুন: হাসপাতালে ৪৮ শিক্ষার্থী, শতাধিক কিতাব পুড়ে ছাই কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী হারামাইনে ইফতার সরবরাহে আবেদন আহ্বান সৌদি আরবের তাড়াইলে খেলাফত মজলিসের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি কেন্দ্রে হামলা-হুমকি বেড়েছে ১৮৩ শতাংশ ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের 

দুবাইতে ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে হত্যার প্রতিবাদে দুবাইতে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে ৫৭ জন বাংলাদেশি শ্রমিককে কারাদণ্ড দেওয়া হয়। তাদের মুক্তি জন্য আইনজীবী ওলোরা আফরিনকে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার মিশন চিফ মুহাম্মদ মিযানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানা যায়। এ বিষয়ে আইনজীবী ওলোরা আফরিনকে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অ্যাম্বাসি।

এর আগে ফাউন্ডেশন ফর ল’ অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে (ফ্লাড) জানানো হয়, কারাদণ্ডপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশি শ্রমিককে আইনি সহায়তা দিচ্ছে তারা।

ফ্লাডের আইন ও গবেষণা বিভাগের পরিচালক ব্যারিস্টার কাজী মারুফুল আলম জানান, এই শ্রমিকদের জন্য আইনি সহায়তা প্রদানের সময় আমরা জানতে পারি যে, এসব শ্রমিকের কেউই ওই দেশের আইন সম্পর্কে অবহিত ছিলেন না। দেশপ্রেমিক এই সব শ্রমিককে মুক্ত করার জন্য ফ্লাডের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে কনসালটেন্ট হিসেবে কর্মরত অ্যাডভোকেট জাকিয়া আক্তারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ফ্লাডের সঙ্গে সংযুক্ত হয়ে বাংলাদেশি শ্রমিকদের ছাড়িয়ে আনার বিষয়ে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন। এরইমধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুইটি ল’ ফার্মের সঙ্গেও তার মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। এছাড়া ফ্লাডের পক্ষ থেকে সলিডারিটি সেন্টার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জেনেভায় হিউমান রাইটস কমিশনের কাছে সহায়তার জন্য চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে ফাওজিয়া করিম অ্যান্ড অ্যাসোসিয়েট ও ফ্লাডকে সব আইনি সহযোগিতা প্রদান করার নিশ্চয়তা দিয়েছে।

এসব শ্রমিকদের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ট্রায়াল করে সাজা প্রদান করা হয়েছে এবং তাদের সহায়তায় তখন বাংলাদেশ দূতাবাস কোনও ভূমিকা রাখেনি, দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ