শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০

প্রবাসীদের সুখবর দিল আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রেসিডেন্সি ভিসা লঙ্ঘনকারীদের জন্য দুই মাসের ‘গ্রেস পিরিয়ড’ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। যেসব প্রবাসীর রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোনো জরিমানা ছাড়াই এই সময়ের মধ্যে নিজেদের ভিসা নিয়মিত করতে পারবেন অথবা আমিরাত ছেড়ে নিজ দেশে ফিরে যেতে পারবেন।

আগামী ১ সেপ্টেম্বর থেকে এই ‘গ্রেস পিরিয়ড’ শুরু হবে। যা পরবর্তী দুই মাস পর্যন্ত থাকবে।

এ ব্যাপারে দেশটির ‘পরিচয়, নাগরিকত্ব, কাস্টমস ও বন্দর সার্ভিস নির্বাহী কর্তৃপক্ষ’ (আইসিপি) এক বিবৃতিতে বলেছে, আইন অনুযায়ী রেসিডেন্সি আইন ভঙ্গকারীদের নতুন সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহানুভূতি এবং সহনশীলতার উপর যে আমিরাত নির্মিত এটি তারই প্রতিচ্ছবি। কীভাবে প্রক্রিয়া কাজ করবে সেটি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে আইসিপি।

আমিরাতে রেসিডেন্সি ভিসার মেয়াদ বিভিন্ন রকম হয়। একটি স্পন্সর ভিসার মেয়াদ ১, ২ থেকে ৩ বছর পর্যন্ত হতে পারে। অপরদিকে স্ব-স্পন্সর ভিসার মেয়াদ হতে পারে ৫ থেকে ১০ বছর।

যারা ভিসার নির্দিষ্ট সময়ের মধ্যে আমিরাত ছাড়েন না বা ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তখন ভিসা নবায়ন করতে তাদের জরিমানা গুণতে হয়।

২০২৩ সালে জরিমানার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়। অধিবাসী, পর্যটক এবং ভ্রমণ ভিসাধারী ভিসার মেয়াদ সময় শেষ হওয়ার পর যদি বেশি সময় অবস্থান করেন তাহলে তাদের প্রতিদিনের জন্য ৫০ দিরহাম করে জরিমানা গুণতে হয়। আগে এটি ১০০ দিরহাম ছিল।

যেসব প্রবাসীর রেসিডেন্স ভিসার মেয়াদ শেষ হয়ে যায় অথবা বাতিল হয়ে যায় তাদের ভিসা নবায়ন করতে ছয় মাসেরও বেশি সময় দেওয়া হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ