মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয় দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ

মালয়েশিয়ায় সাড়াশি অভিযানে ৮৪ বাংলাদেশিসহ ৩ শতাধিক অভিবাসী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালয়েশিয়ার জোহর রাজ্যে সাড়াশি অভিযানে নথিবিহীন ৮৪ বাংলাদেশিসহ ৩ শতাধিক অভিবাসীকে আটক করেছে দেশটির মিগ্রেশন।

শনিবার (৮ জুন) ভোরে দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিওিতে শহরের দুটি নির্মাণ সাইটে, অভিবাসন বিভাগের ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে নথিবিহীন অভিবাসীদের আটক করা হয়।

ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর-জেনারেল (অপারেশন) জাফরি এমবোক তাহা শনিবার এক বিবৃতিতে বলেছেন, ড্রোন নজরদারিসহ প্রাথমিক তথ্যে দেখা গেছে, ৮৫০ থেকে ১১০০ বিদেশিকে রূপান্তরিত বাসস্থানে রাখা হয়েছিল।

অভিবাসীরা অভিবাসন এনফোর্সমেন্ট অফিসার, সিভিল ডিফেন্স ফোর্স, ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, পিপলস ভলান্টিয়ার কর্পস (রেলা) এবং ন্যাশনাল অ্যান্টি-ড্রাগস এজেন্সিসহ ১৩০ জনের একটি দল এ অভিযান পরিচালনা করে। একই স্থানে আটককৃতদের মধ্যে ৮৪ বাংলাদেশি, ভারতীয়, ইন্দোনেশিয়ান, মিয়ানমার ও পাকিস্তানি নাগরিক অবস্থান করছিল।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ