কে.এম. সুহেল আহমদ
কাতার
কাতারে 'রিলায়েন্ট ইভেন্টর স এন্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট 'এবং 'বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল' এর সহযোগিতায় কাতারস্থ বাংলাদেশ দূতাবাস ‘বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার ২০২৪’ এর আয়োজন করেছে।
মূলত এ বছর বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫০ বছরের সফল কূটনৈতিক সম্পর্ক উদযাপন এবং কাতারের মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাংলাদেশে ঐতিহাসিক সফল সফর উপলক্ষে এ আয়োজন।
আগামী ২৩ থেকে ২৫ মে পর্যন্ত ক্রাউন প্লাজা হোটেল বিজনেস পার্ক আল ফালাক-এ প্রতিদিনি সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে এ মেলা। এই ইভেন্টে বিভিন্ন খাতের ৩০টি বাংলাদেশি কোম্পানি অংশগ্রহণ করবে এবং তাদের সেবা ও পণ্য প্রদর্শন করবে।
এছাড়াও, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হবে।
এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি দলের পক্ষে বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান মো: ও