সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫২ অভিবাসী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় ৯ বাংলাদেশিসহ ৫২ অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। বুধবার জোহরের ইস্কান্দার পুতেরি এলাকায় একটি অ্যালুমিনিয়াম কারখানা এবং বেকারি থেকে তাদের আটক করা হয়। এসব শ্রমিককে আশ্রয় দেওয়ার জন্য ওই কারখানা এবং বেকারির ব্যবস্থাপকদের আটক করা হয়।

বৃহস্পতিবার ভারপ্রাপ্ত স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ফয়জল শামসুদিন এক বিবৃতিতে বলেছেন, রাজ্যে কর্মরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জনসাধারণের তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছিল।

তিনি বলেন, উভয় অভিযানে প্রায় ৭৬ ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এরমধ্যে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে প্রবিধান লঙ্ঘনের দায়ে ৫২ জনকে আটক করা হয়। অ্যালুমিনিয়াম তৈরির কারখানায় অভিযান চালিয়ে এর ম্যানেজারসহ ২৬ জনকে আটক করা হয়।

ওই কারখানায় আটকদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ৯ জন, পাকিস্তানের ১০, চীনের ৪ এবং মিয়ানমারের ৩ জন। যাদের বয়স ২০-৪৬ বছরের মধ্যে। কারখানার ম্যানেজার ৪৩ বছর বয়সী এক স্থানীয় নারীকেও আটক করা হয়েছে।

বেকারি থেকে গ্রেফতারদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৯ জন নারী মিয়ানমারের, দুজন পাকিস্তানের এবং নেপালের একজন পুরুষ। এছাড়া আটক করা হয়েছে ৩৬ বছর বয়সী স্থানীয় এক ব্যক্তিকে যিনি ওই বেকারির পরিচালক।

ফয়জল বলেন, বিদেশিরা তাদের সামাজিক ভিজিট ভিসা লঙ্ঘন করেছেন এবং অতিরিক্ত অবস্থান করেছেন। আবার কেউ কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাসনের আগে আটকদের রাজ্যের সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোটে রাখা হয়েছে।

ভারপ্রাপ্ত স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ফয়জল জানান, অবৈধ অভিবাসী রোধে জোর প্রচেষ্টা চালিয়ে যাবে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। পাশাপাশি নিয়োগকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ