মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

উৎসবমূখর পরিবেশে শেষ হল ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাতার'র ঈদ পুনর্মিলনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কে.এম. সুহেল আহমদ (কাতার)

কাতারের রাজধানী দোহায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দোহার স্টার অব ঢাকা রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পারস্পরিক মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা। ভবিষ্যতে অ্যাসোসিয়েশনের কর্মপ্রবাহ বৃদ্ধি ও নতুন সদস্য সংগ্রহ সহ নানা বিষয়ে আলোচনা হয়।

আগামী এক মাসের মধ্যে প্রতিষ্ঠাতা সদস্য সাগর মণ্ডল কাতার ত্যাগ করে অস্ট্রেলিয়া গমন করবেন বলে জানিয়েছেন। 

এর প্রেক্ষিতে বিদায় সংবর্ধনা প্রদানের বিষয়েও আলোচনা হয়। যাওয়ার দিন-তারিখ ঠিক হলে অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করে সদস্যদের জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। 

ঈদ পুনর্মিলনীতে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী শামীম আহসান, চৌধুরী মোসাদ্দেক হোসেন, এ.কে.এম. আমিনুল হক, মোহাম্মদ সেলিম উদ্দিন, ইফতেখার উদ্দিন আহমেদ, ফখরুল ইসলাম তারেক, খাইরুল ওয়ারা মঞ্জুর, সাগর মন্ডল, ওবায়দুল্লাহ আল রাফি, রেজাউর রহমান, জাকারিয়া যোবায়ের সহ আরও অনেকে।

দোয়ার ও নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ