মালয়েশিয়ায় প্রবাসী তরুণ শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)-এর সিটি ইউনিভার্সিটির চ্যাপ্টার কমিটি গঠন সম্পন্ন হলো আজ। এতে সভাপতি হিসেবে মুহাম্মদ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে নওশিন তাবাসসুমকে মনোনীত করে ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২৩ এপ্রিল ২০২৪) সন্ধ্যা সাড়ে ছয়টায় এশিয়া জায়াস্থ সিটি ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাসে বিয়াম-এর এই কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম-এর প্রেসিডেন্ট, মাহসা ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি বশির ইবনে জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকেএম ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মো: খাইরুজ্জামান।
উল্লেখ্য, এর আগে মালয়েশিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়ে বিয়াম-এর কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত রমজানে মাহসা বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা অনুষ্ঠানের মধ্যআত্মপ্রকাশ করে সংগঠনটি এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার জনাব শামীম আহসান।