শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব

 কাতারে উৎসবমুখর পরিবেশে শেষ হল আল নূর কালচারাল সেন্টারের ঈদ পুনর্মিলনী উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কে.এম.সুহেল আহমদ
কাতার

কুরআন তেলাওয়াত, ইসলামি সংগীত পরিবেশন, আলোচনা, স্মৃতিচারণ, আনন্দঘন আড্ডা ও সাদর আপ্যায়নের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে কাতারে শেষ হল আল নূর কালচারাল সেন্টারের ঈদ পুনর্মিলনী উৎসব।

১২ এপ্রিল (শুক্রবার) রাজধানী দোহার নয়নাভিরাম আল মুনতাজা পার্কে এই ঈদ আয়োজনে প্রধান অতিথি ছিলেন আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক এবং কাতার ধর্মমন্ত্রণালয়ের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইউসুফ নূর।

আল নূর কালচারাল সেন্টারের গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মাওলানা ক্বারী ইবরাহিমের উপস্থাপনায় অংশগ্রহণ করেন আল নূর অর্থ সম্পাদক সালেহ মোহাম্মদ নূরুন্নবী, মাওলানা ক্বারী মুহসিন, মাওলানা ফিরোজ আলম ও হাফেজ শফিকুল ইসলাম।

প্রধান অতিথি মাওলানা ইউসুফ নূর বলেন, 'আল কুরআনে রোজা ও রমজান পর্বে মহান আল্লাহ আমাদের দু’টি নির্দেশ দিয়েছেন; রমজানে দিনের বেলায় পানাহার বর্জন করো আর জীবনভর অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করা থেকে বিরত থাকো। এই দুইটি নির্দেশ মানলে আমাদের ইহকাল, পরকাল, ঈদও আনন্দময় হয়ে উঠবে।'

আল নূর সেন্টারের রমজান তৎপরতার ওপর আলোকপাত করে মাওলানা ইউসুফ নূর বলেন, আল্লাহর মেহেরবানীতে মাহে রমজানে আল নূর সমাজকল্যাণ বিভাগের তত্ত্বাবধানে ৮৬০০ রোজদারকে ইফতার করানো হয়েছে।

আল নূর শিক্ষা বিভাগ এর ব্যবস্থাপনায় দৈনিক দু’শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে পরিচালিত হয় মাসব্যাপী ইসলাম শিক্ষা ও আল কুরআন কোর্স এবং অজু ও সালাত প্রশিক্ষণ । তাছাড়া এনটিভি ও আল নূর সেন্টার এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় যাকাত সেমিনার ।

মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও কমিউনিটির বিশিষ্টজনদের মতে এটি ছিল অতীব প্রয়োজনীয় এক কল্যাণময় উদ্যোগ। আলোচনায় মাওলানা ইউসুফ নূর রমজানের আয়োজন সমূহে সর্বাত্মক সহযোগিতার জন্য আল নূর সেন্টারের সদস্যবৃন্দ পরিচালকমন্ডলী ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে অনুরূপ সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ