শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব

বাংলাদেশি আলেমের হাতে কানাডীয় দম্পতির ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

কানাডা প্রবাসী বাংলাদেশি এক আলেমের হাতে ইসলাম গ্রহণ করেছেন এক কানাডীয় দম্পতি। স্থানীয় সময় গত সোমবার ( ৪ মার্চ ) কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগারিতে অবস্থিত ওই আলেমের বাসভবনে আনুষ্ঠানিকভাবে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এ সময় তাদের কালিমায়ে শাহাদাত পাঠ করিয়ে ইসলামের দীক্ষা দেন ইমাম আমীর খসরু নামের ওই আলেম। ইমাম আমীর খসরুর বাড়ি কুমিল্লার লাকসামে। বাবা-মা ও পরিবারসহ বর্তমানে তিনি ক্যালগারিতে বসবাস করছেন। ইমাম খসরু এখানকার গ্রিন ডোম মসজিদের ইমাম ও খতিব।

ইমাম আমীর খসরু জানান, মুসলিমদের আচরণ ও ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা প্রথমে আমার পরিচিত এক বাঙালী ভাইয়ের কাছে নিজেদের ইচ্ছার কথা জানান। পরে ওই বাঙালী ভাই তাদেরকে আমার কাছে নিয়ে আসেন। এরপর আমি তাদের শাহাদাত পাঠ করিয়ে ইসলামের দীক্ষা দিই।

তিনি আরো জানান, কানাডীয় এই দম্পতি ইসলাম ধর্ম গ্রহণ করার পর নতুন করে আবার তাদের বিবাহ নবায়ন করা হয় এবং তাদের জন্য প্রয়োজনীয় শপিং ও ইসলামী পোশাকও কিনে দেন তিনি। আর তারা ইসলাম গ্রহণের পর নিজেদের আগের নাম পরিবর্তন করে ইসলামী নাম গ্রহণ করেছেন। তাদের বর্তমান নাম আব্দুল্লাহ ( ৪০ ) ও জামিলা ( ৩৫ )।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ