শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৪৯০ প্রবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মালয়েশিয়ায় বসবাসরত ৪৯০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তবে আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে সে বিষয়ে এখনও জানা যায়নি।

বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সেলাঙ্গর রাজ্যের ক্লাং-এর একটি শিল্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মেট্রো হারিয়ানে প্রকাশিত খবরে বলা হয়, ক্লাং-এর শিল্প এলাকায় পাঁচতলা অ্যাপার্টমেন্টের আশপাশের কারখানায় অভিবাসীরা বসবাস করতেন। বুধবার স্থানীয় সময় রাত আড়াইটায় এ অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয়। 

মালয়েশিয়ায় ৮ বাংলাদেশিসহ আটক ১৪১

অভিবাসন বিভাগ বলছে, অভিযানের আগে অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ ও তথ্য পাওয়ার পর পুলিশ এলাকায় প্রায় এক মাস ধরে নজরদারি চালায়।

মুষ্টিমেয় অভিবাসী আছে যারা খুচরা দোকান চালাত কিংবা দেশ থেকে পণ্য এনে বিক্রি করত। অ্যাপার্টমেন্টের আটটি ব্লকের মধ্যে চারটি ব্লকে অভিযান চালায় অপারেশন টিম।

অভিযানের সময়, জড়িত বেশিরভাগ অভিবাসী ঘুমিয়ে ছিল এবং তারা পালানোর সময় পায়নি। তবে কিছু অভিবাসী আটক এড়াতে পালানো চেষ্টা করে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে, আটক অভিবাসীদের কাছে বৈধ ভ্রমণ নথি ছিল না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ