শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

কাতারে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হয়েছেন। 

গত রবিবার রাতে দেশটির রাজধানী দোহায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের বাড়ি ফেনী জেলায় এবং বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় নিহত আরও দুজন পাকিস্তানের নাগরিক।

রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকায় অগ্নিকাণ্ড হয়। এই আগুন পরে পাশের ভবনেও ছড়িয়ে পড়ে। 
ফেনীর নিহত ব্যক্তিরা হলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দীন মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান এবং দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ। 

জয়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন মীর হোসেন ফরহাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

সূত্র : ইউএনবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ