সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহে শুরু হতে যাচ্ছে নয় দিনব্যাপী ‘ময়মনসিংহ ইসলামী বইমেলা ২০২৬’। ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর পৃষ্ঠপোষকতায় এবং সীরাতকেন্দ্রের আয়োজনে আগামী ১২ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে দেশের খ্যাতনামা ৫০টিরও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা নারীদের জন্য সংরক্ষিত থাকবে। এ পর্বের নাম দেওয়া হয়েছে ‘নারীপ্রহর’।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধন করবেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির মজলিসে শূরার সভাপতি মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সীরাতকেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক মুফতি মুহিব্বুল্লাহ।

মেলায় বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় আলেম, লেখক ও গবেষকদের অংশগ্রহণে বিভিন্ন পর্বের আয়োজন থাকবে। এর অংশ হিসেবে ১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ‘আলোচনা ও নাশীদ সন্ধ্যা’। এতে নাশীদ পরিবেশন করবেন জনপ্রিয় নাশীদশিল্পী আবু রায়হান (কলরব)।

আয়োজকেরা জানান, বইপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি, ইসলামী জ্ঞানচর্চার প্রসার এবং পাঠক-লেখক-প্রকাশকদের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যেই এ আয়োজন। তারা ময়মনসিংহসহ আশপাশের এলাকার বইপ্রেমী ও সর্বস্তরের মানুষকে মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ