|| নাজমুল হুদা মজনু ||
হারিয়ে গেলে আর পাবে না
কোথাও তারে খুঁজে,
সময় থাকতে পাওনা তোমার
নিয়ে নাও বুঝে।
আজকে তোমায় স্বপ্ন সাধ
শ্বাস-প্রশ্বাসের সুযোগ অবাধ,
রেখেছো কি খবর
রাত্রে দিনে ডাকছে তোমায়
সাড়ে তিন হাত কবর।
লাভ হবে না উট পাখির মতো
মাটিতে মুখ গুঁজে।
সময় থাকতে পাওনা তোমার
নিয়ে নাও বুঝে।
মাটির নিচে হবে যখন
তোমার আসল ঘর
এই দুনিয়া ভুলবে তোমায়
সবাই হবে পর।
আখেরাতে রওনা দিও
একটু বুঝে সুঝে।
সময় থাকতে পাওনা তোমার
নিয়ে নাও বুঝে।
আঁধার ভরা কষ্ট শীতল
ইচ্ছাগুলো হবে বিকল
ছিঁড়ে যাবে সব মায়ার বন্ধন
লাভ হবে না করে ক্রন্দন।
কেউ রবে না বন্ধু সেজে।
সময় থাকতে পাওনা তোমার
নিয়ে নাও বুঝে।
সবকিছুতে ভয়ের আওয়াজ
কান্নাকাটি বৃথা
পর হবে আপন মাতা পিতা।
কবর কি তা বোঝে?
হারিয়ে গেলে আর পাবে না
কোথাও তারে খুঁজে,
সময় থাকতে পাওনা তোমার
নিয়ে নাও বুঝে।
এসএইচ/