|| নাজমুল হুদা মজনু ||
দিন শেষে চাঁদের রুপালি আলোয় সাঁতারে
নক্ষত্রের কান্না ঝরে
হৃদয়ের কুয়াশা ভেজা শিশিরের মিহি দানা অনাগত স্নিগ্ধ সকালে
জীবন জেগে ওঠে বাগানের গোলাপি ছোঁয়ায়
সবুজের বুকে জমে পুরনো দিনের কোমল মায়া
বাজে গোধূলির রিমঝিম গানে।
অকস্মাৎ মৃদু বাতাসে শিহরিত হয় গাছের পাতায় সানাইয়ের সুর,
দূর কোনো গাঁয়ের কোণে চির চেনা ব্যথা।
রাতের চাদর মুড়ে পৃথিবী খোলে নতুন খেরোখাতা,
যেখানে বয়ে যায় বিশ্বাসের পর্বতে ঝরনাধারা।
স্মৃতির মেঘ সরিয়ে আকাশ এখন বড় বেশি মুখর,
অন্ধকার ভেদ করে ফুটে উঠেছে প্রাণের পানশি;
শান্ত নদীর বুকে ভাসে স্রোতস্বিনী একলা স্বপ্নের তরী,
নিঃশব্দ রাতের নির্জনে এসো আজ
অনিন্দ্য সুন্দরের পথ ধরি।
আইও/