|| নাজমুল হুদা মজনু ||
প্রাণ ভরে জপো প্রিয় আল্লাহর নাম
রহমতের ছোঁয়াতে বেড়ে যাবে দাম।
চাঁদ চলে যায় আবার ফিরে আসে
জীবন হারালে আর ফিরবে না সে।
পরম প্রেমময় তার মায়া অবিরাম
প্রাণ ভরে জপো প্রিয় আল্লাহর নাম
রহমতের ছোঁয়াতে বেড়ে যাবে দাম।
একদিন সব স্বপ্ন শেষ হবে নিশ্চিত
ঘণ্টা বাজলে সময় পাবে না কিঞ্চিৎ।
পরকাল দিবসে মানুষ হবে ডান বাম
প্রাণ ভরে জপো প্রিয় আল্লাহর নাম
রহমতের ছোঁয়াতে বেড়ে যাবে দাম।
কুরআনের আলো জ্বেলে মন মাঝে
জিকিরে মগ্ন হও মুমিন সকাল সাঁঝে
তাঁর অপার দয়ায় পূর্ণ হবে মনস্কাম।
প্রাণ ভরে জপো প্রিয় আল্লাহর নাম
রহমতের ছোঁয়াতে বেড়ে যাবে দাম।
একদিন শুরু হবে শরীরে ভয় কাঁপন
স্বজনরা মাটির কবরে করবে দাফন
কেউ অগ্নিদগ্ধ কেউ করবে আরাম।
প্রাণ ভরে জপো প্রিয় আল্লাহর নাম
রহমতের ছোঁয়াতে বেড়ে যাবে দাম।
আইও/