জুলাই গণঅভ্যুত্থানের সময় আত্মপ্রকাশ করা সংগঠন ‘সাধারণ আলেম সমাজ’ ৭১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ইসলাম, দেশ ও জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নতুন উদ্যমে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের সভাপতি মাছুম বিল্লাহ মাহমুদী ও সাধারণ সম্পাদক আকিফ আব্দুল্লাহ মঙ্গলবার (২৬ মে ২০২৬) সংগঠনের নিজস্ব প্যাডে যৌথ স্বাক্ষরের মাধ্যমে কমিটির অনুমোদন দেন। সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমদের সুপারিশক্রমে এ কমিটি অনুমোদিত হয়।
ঘোষিত কমিটির শীর্ষ নেতৃত্বে রয়েছেন— সভাপতি মাছুম বিল্লাহ মাহমুদী, সিনিয়র সহ-সভাপতি মানযুর হাসান যুবায়ের, সাধারণ সম্পাদক আকিফ আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ বিন যায়েদ, প্রধান সমন্বয়ক ও মুখপাত্র রিদওয়ান হাসান এবং সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমদ।
সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মিনহাজ উদ্দীন, মুফতী ইমাদুদ্দীন, হারুনুর রশীদ নুমানী, আহমদ কবীর খলিল, আব্দুল ওয়াদুদ, মাহদী হাসান, মুআবিয়া বিন হেমায়েত উদ্দীন, জাবির মোহাম্মদ হাবীব, সাঈদ কাদির, আবু মুয়াজ আব্দুল্লাহ, কামরুল ইসলাম কাসেমি ও যোবায়ের বিন রফিক।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- শাহেদ আশ্রাফী (দপ্তরে সংযুক্ত), আব্দুল্লাহ পাটোয়ারী (শহীদ আনোয়ার পাটোয়ারীর ভাই), কামরুল বাসার খায়েরী এবং আরিফ বিল্লাহ মুজাহিদ।
সহ-মুখপাত্র ফারাবী আল আমীন, নূরুল হক ও আবরার কাউসার। সহ-সাংগঠনিক সম্পাদক হাসেম উদ্দীন, মারুফ আহমেদ, আবু তাহের মাহমুদী, মাহমুদুল হাছান ও খালিদ মাহদী।
এছাড়া অর্থ সম্পাদক: হুসাইন আমিন, আন্তর্জাতিক সম্পাদক: মিনহাজুর রহমান ওলি, গবেষণা সম্পাদক: কামরুল হাসান নকীব, সামাজিক কল্যাণ সম্পাদক: আবু সাঈদ ইসহাক, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক: আশরাফুল ইসলাম নাদিম, সহ-সম্পাদক (মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান): তাফাজ্জুল হক ফয়েজী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: উমারা হাবীব, যুব ও ছাত্র সম্পাদক: ইয়াহইয়া আল হুনাইদি (আহত জুলাই যোদ্ধা), মিডিয়া বিষয়ক সম্পাদক: ইখলাস আল ফাহীম, তথ্যপ্রযুক্তি সম্পাদক: রাশিদুল করিম
সংগঠক (সদস্য)-আব্দুল কাদির ফারুক, আব্দুল বাসিত নুয়েদ, মহিউদ্দিন মাহমুদ, শাহাদাত সাইফ, রাসেল মাহফুজ, রহমতুল্লাহ মাহমুদ, আব্দুর রহমান (অর্ণব), মোয়াজ (আহত জুলাই যোদ্ধা), নাযিম মাহমুদ, সোহাইল বিন হাবিব, সানি ইবনে আলী, আবুল কালাম, তরিকুল ইসলাম, আহমাদ শারিফ জুনাইদ, আবুল হাসানাত মেহরাব, সৈয়দ উমায়ের আহমাদ, আব্দুর রব (শহীদ আক্কাস আলীর ছেলে), সাইফুল ইসলাম, আব্দুল্লাহ হামিদী, শরীফ মোহাম্মদ সিয়াম, জুবায়ের বিন ফরিদ, আমিনুল ইসলাম, আব্দুর রহমান সাঈদ, সাদ আহমদ সজল, মুহাম্মদ হাসীবুর রহমান, হাফিজুর রহমান, এস এম নাঈম, রাশেদ আল হানাফি, জুবায়ের আহমদ আমিনী, ইমাদুদ্দিন ও আব্দুর রহমান সালমান।
এমএম/