বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

শীলনের ১২১তম সাহিত্যসভায় তরুণদের হাতে-কলমে গড়ার প্রত্যয়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

তরুণদের হাতে-কলমে গড়ার প্রত্যাশা নিয়ে শীলন বাংলাদেশের ১২১তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর চৌধুরীপাড়ায় অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুবের সভাপতিত্বে এতে প্রধান অতিথির আলোচনা করেন লেখক ও কথাসাহিত্যিক মুহাম্মদ যাইনুল আবিদীন।

পঠিত লেখার ওপর মুখ্য আলোচনা করেন কবি জিয়াউল আশরাফ। স্বাগত বক্তব্য দেন শীলন বাংলাদেশের চেয়ারম্যান মাসউদুল কাদির।

বিশেষ অতিথির আলোচনা করেন ঢাকা মেইল বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, ইসলামি লেখক ফোরাম সভাপতি মুনীরুল ইসলাম, কবি জালাল খান ইউসুফী।

আলোচনায় আরও অংশ নেন কবি কাজী সিকান্দার, মুফতী সাইদুজ্জামান নূর, মিজানুর রহমান জামীল, মুফতী এনায়েত কবির, আবুল ফাতাহ কাসেমী, যাকারিয়া মাহমুদ, নুর আবদুল কাইয়ুম, আবদুল্লাহ আল সাদী, আবদুল্লাহ আল আানাস প্রমুখ।

লেখক ও কথাসাহিত্যিক মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, শীলন বাংলাদেশ সাহিত্য নিয়ে কাজ করছে দুই যুগ ধরে। ১২১তম সাহিত্য সভা উদযাপন করছে শীলন। এটা অনেক বড় বিষয়। ধারাবাহিক সাহিত্যসভা করার আহ্বান জানান তিনি।

সাহিত্য সভায় অংশ নেওয়া প্রত্যেকেই শীলনের এই আয়োজন নতুন করে শুরু করায় উচ্ছ্বাস প্রকাশ করেন। শীলনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি মাসে এই আয়োজন নিয়মিত অনুষ্ঠিত হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ