বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নামাজ পড়া অবস্থায় শতবছর বয়সী মাদ্রাসা শিক্ষকের মৃত্যু জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির এদেশে কুরআন শিক্ষায় কওমি মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে: ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদের প্রত্যাশা ইরানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর

শীতে প্রতিদিন কমলালেবু খাওয়া কেন জরুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শীতের সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই এ মৌসুমে পুষ্টিকর খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদদের মতে, শীতের খাদ্যতালিকায় নিয়মিত রাখতে পারেন কমলালেবু—ভিটামিন সি–সমৃদ্ধ এই ফল শরীরকে নানাভাবে উপকার করে। তবে খালি পেটে কমলালেবু খাওয়া ঠিক নয়।

কমলালেবুর উপকারিতা

১. ইমিউনিটি বৃদ্ধি

কমলালেবুতে প্রচুর ভিটামিন সি রয়েছে, যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ত্বক ও চুলের উজ্জ্বলতা ধরে রাখতেও এটি কার্যকর।

২. হৃদ্‌স্বাস্থ্য রক্ষা

পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কমলালেবু হৃদ্‌পিণ্ডকে সুস্থ রাখতে সহায়তা করে।

৩. হজমে সহায়তা

অনেকেই দুপুরের খাবারের পর কমলালেবু খান। এটি হজমে সাহায্য করে এবং পেটের আরাম বজায় রাখে।

৪. ফাইবারে সমৃদ্ধ

উচ্চমাত্রার ফাইবার থাকার কারণে কমলালেবু খেলে হজমশক্তি ভালো থাকে এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমে।

কমলালেবুর খোসার ব্যবহার

কমলালেবুর খোসা ফেলে না দিয়ে রোদে শুকিয়ে গুঁড়া করে ব্যবহার করতে পারেন। খোসার গুঁড়োর সঙ্গে মধু, অলিভ অয়েল বা দুধের সর মিশিয়ে ঘরোয়া ফেসপ্যাক/স্ক্রাব তৈরি করা যায়।

নিয়মিত ব্যবহার করলে- ত্বকের কালচে দাগ কমে, ত্বক টানটান হয়, উজ্জ্বলতা বাড়ে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ