বিশ্বব্যাপী ক্যান্সার একটি ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে। এই রোগের পেছনে যেমন বংশগত কারণ রয়েছে, তেমনি দৈনন্দিন খাদ্যাভ্যাসও ক্যান্সার সৃষ্টিতে বড় ভূমিকা রাখে। অনেক গবেষণায় দেখা গেছে, কিছু কিছু খাবার নিয়মিত গ্রহণ করলে শরীরে ক্যান্সার কোষের জন্ম ও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নিচে এমন কিছু খাবারের তালিকা দেওয়া হলো, যেগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে:
প্রক্রিয়াজাত মাংস (Processed Meat)
সসেজ, হটডগ, সালামি, বেকন বা প্রিজারভড মাংসজাত পণ্যে উচ্চমাত্রায় সোডিয়াম, নাইট্রেট ও প্রিজারভেটিভ থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) একে গ্রুপ-১ কার্সিনোজেন হিসেবে তালিকাভুক্ত করেছে, যা কোলন ও পাকস্থলির ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
অতিরিক্ত লাল মাংস (Red Meat)
গরু, খাসি বা ভেড়ার মাংস অতিরিক্ত পরিমাণে খাওয়ার সঙ্গে কোলন, রেকটাল এবং অগ্ন্যাশয়ের ক্যান্সারের সম্পর্ক রয়েছে বলে গবেষণায় জানা গেছে। বিশেষ করে গ্রিল বা বারবিকিউ করা মাংস শরীরে ক্ষতিকর যৌগ সৃষ্টি করে।
উচ্চমাত্রার চিনি ও মিষ্টিজাত খাবার
চিনি বা হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপজাত খাবাà¦