ঈদের ছুটিতে মোটরসাইকেল নিয়ে দীর্ঘ পথে ভ্রমণ করার স্বপ্ন দেখেন অনেকেই। অনেকেই এ সময় দূরদূরান্তে ছুটে যান প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে।
লং রাইডে যাওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ মেকানিক দিয়ে বাইক সার্ভিসিং করিয়ে নিতে হবে।
তবে অনেক রাইডারই লং ট্যুরের প্রতি আসক্ত হলেও এই লং ট্যুরের ক্ষেত্রে কী কী প্রস্তুতি থাকা দরকার সেটাই জানেন না। এই ট্যুরগুলো নিরাপদভাবে ও ঝামেলা মুক্তভাবে করতে পারেন তখনই এটা আপনার কাছে আরও উপভোগ্য হয়ে ওঠে। আর একটা পারফেক্ট প্ল্যান এবং প্রস্তুতির মাধ্যমেই আপনি এই ট্যুর আরও উপভোগ করতে পারেন।
চলুন জেনে নেয়া যাক লং ট্যুরে যাওয়ার আগে কীভাবে প্রস্তুতি নেবেন-
বাস্তবসম্মত ট্যুর প্ল্যান
বাইকে করে লম্বা ট্যুর দেয়ার জন্য কোথায় যাচ্ছেন, সেই অনুযায়ী দিনে কতটুকু পথ পাড়ি দিতে হবে, মাইলেজের হিসাব, কতবার, কোথায় থামতে হবে, কোথায় রাত কাটাবেন, খাবেন, তেল ভরবেন এ à