রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৫ মাঘ ১৪৩২ ।। ২০ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনের কারণে আমরা কি রমজানকে ভুলে যাচ্ছি! দয়া করে ইসলামের নামে ধোঁকা দেবেন না, জামায়াতকে সালাহউদ্দিন ‘হাতপাখা বিজয়ী হলে সকল দল-মত ও ধর্মের মানুষ নিরাপদ থাকবে’ নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব এবারের নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না: ইসি জামায়াতের এক পাল্লায় আমেরিকা, অন্যটিতে ভারত: পীর সাহেব চরমোনাই মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না : ৯৯৯ শিক্ষকের বিবৃতি হ্যাঁ-না ভোট নিয়ে খতিব সাহেবের বয়ান ও কিছু কথা কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী সরে দাঁড়াননি, মাঠে সক্রিয় গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনায় উদ্বেগ প্রকাশ প্রেস সচিবের

দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’। জেলাগুলো হচ্ছে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট।

আলোকিত মক্তবের চেয়ারম্যান মাওলানা ইমরান হুসাইন হাবিবী জানান, ২০২৫ শিক্ষা বর্ষে আলোকিত মক্তব এর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ব্যক্তিদের অনলাইনের মাধ্যমে আবেদন করার অনুরোধ জানিয়েছেন তিনি।

আবেদনের শেষ তারিখ: ২৯ নভেম্বর ২০২৪ইং।

বিস্তারিত তথ্য ও আবেদন ফরম লিংক দেখুন :

https://forms.gle/TgTXqrYYDzwjxh188

প্রসঙ্গত, ‘আলোকিত_মক্তব’ ঐতিহ্যের মান রক্ষা করে গত ২ বছর যাবত রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের প্রত্যত্ন অঞ্চলে শতাধিক মসজিদে শিক্ষা দিয়ে আসছে।

গবেষণালব্ধ সিলেবাসের আলোকে সুবিন্যাস্ত পদ্ধতি ও সুন্দর গঠনতন্ত্র-নীতিমালার মাধ্যমে পরিচালিত হচ্ছে এই মক্তবগুলো।

সিলেবাসে রয়েছে কুরআন শিক্ষা ও তাজবীদের পাশাপাশি  শিশু ও কিশোরদের ভাষায় আকায়েদ, শিষ্টাচার, সিরাত, হাদিস, মাসনূন দুআ ও মাসায়েল। এ সিলেবাসে পড়ে একজন শিশু বা কিশোর জাগতিক শিক্ষার পাশাপাশি কুরআন ও হাদিসের শিক্ষাও গুরুত্ব সহকারে অর্জন করে উভয় জগতেই সম্মানিত হতে পারে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ