শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

হায়েজ অবস্থায় আজানের জবাব দেওয়া কি জায়েজ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

হায়েজ, মাসিক, ঋতুস্রাব বা পিরিয়ড নারীদেহের একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রতি মাসে সঠিক সময়ে মাসিক শুরু হওয়ার মাধ্যমে নারীর শারীরিক সুস্থতা ও সন্তান ধারণে সক্ষমতা নিশ্চিত হয়। 

ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী একজন নারীর ঋতুস্রাবের (পিরিয়ড) সর্বনিম্ন সময় তিন দিন আর সর্বোচ্চ সময় ১০ দিন।

তিন দিন থেকে ১০ দিন পর্যন্ত যেকোনো মেয়াদে মাসিক ঋতুস্রাবকালীন (পিরিয়ড) নামাজ-রোজা পালন করতে হবে না। এই দিনগুলোতে নারীর যথাসাধ্য বিশ্রাম দরকার। এ জন্য ইসলাম এই দিনগুলোতে নারীদের নামাজ মাফ এবং রোজার ক্ষেত্রে ভেঙে পরে কাজা করার মতো ছাড় দিয়েছে।

কোনো কারণে ঋতুস্রাবের সময় (পিরিয়ড) ১০ দিনের চেয়ে বেড়ে গেলে নিজের আগের অভ্যাস অনুপাতে যে মেয়াদ আছে, ওই দিন পর্যন্ত বন্ধ রেখে এর পর থেকে নামাজ-রোজা পালন করা শুরু করবে।

ঋতুস্রাবের সময় নারীরা আজানের জবাব দিতে পারবেন কি না-এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরে। মুফতীগণের মতে, ঋতুস্রাব চলাকালেও আজানের জবাব দেওয়া জায়েজ। এতে কোনো অসুবিধা নেই। তখন আজানের জবাব দেওয়াকে নিষেধ মনে করা ভুল ধারণা। মাসিক চলাকালীন কোরআন তিলাওয়াত নিষেধ। কিন্তু দোয়া, জিকির-আজকার নিষেধ নয়। আর আজান এই শ্রেণীরই অন্তভূক্ত। 

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ