শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন

সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ সিরাত অলিম্পিয়াডের দ্বিতীয় সিজনের ওমরাহ বিজয়ী নাজিফা খান পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় লগ্নে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

বিদায় বেলায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন নাজিফা খান। তিনি এই পবিত্র সফরের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানান।

এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিরাত অলিম্পিয়াডের হেড অব কনভেনর সিয়াম বিন আসাদ। 

তিনি নাজিফা খান ও তার পরিবারের শুভকামনা জানান এবং তরুণ প্রজন্মকে মহানবী (সা.)-এর সুন্নাহ ও জীবনের আদর্শে উদ্বুদ্ধ করতে সিরাত অলিম্পিয়াডের উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নাজিফা খান বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড ২০২৫ এর গ্র্যান্ড ফিনালেতে ওমরাহ বিজয়ী হন। 

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ