
|
সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান
প্রকাশ:
০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২২ রাত
নিউজ ডেস্ক |
বাংলাদেশ সিরাত অলিম্পিয়াডের দ্বিতীয় সিজনের ওমরাহ বিজয়ী নাজিফা খান পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় লগ্নে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায় বেলায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন নাজিফা খান। তিনি এই পবিত্র সফরের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানান। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিরাত অলিম্পিয়াডের হেড অব কনভেনর সিয়াম বিন আসাদ। তিনি নাজিফা খান ও তার পরিবারের শুভকামনা জানান এবং তরুণ প্রজন্মকে মহানবী (সা.)-এর সুন্নাহ ও জীবনের আদর্শে উদ্বুদ্ধ করতে সিরাত অলিম্পিয়াডের উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। নাজিফা খান বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড ২০২৫ এর গ্র্যান্ড ফিনালেতে ওমরাহ বিজয়ী হন। এসএইচ/ |