শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় বাড়ল ১০ দিন পতনের দ্বারপ্রান্তে ইরান সরকার, দাবি নেতানিয়াহুর ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের  

পতনের দ্বারপ্রান্তে ইরান সরকার, দাবি নেতানিয়াহুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের ইসলামি প্রজাতন্ত্র শিগগিরই পতনের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা শুরু করার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি এই মন্তব্য করেন। 

ইসরাইলি সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, ইরান এখন আগের যেকোনো সময়ের চেয়ে দুর্বল এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করছে।

নেতানিয়াহু বলেন, এই সরকার এখন টলমল অবস্থায় রয়েছে। এটি আগের যেকোনো সময়ের চেয়ে দুর্বল। তারা নিজেদের টিকে থাকার জন্য লড়াই করছে।’

তিনি আরও জানান, ইরানের এই হুমকি স্থায়ীভাবে দূর করা এবং দেশটির বর্তমান সরকারকে উৎখাত করা এখন তাদের প্রধান লক্ষ্য। নেতানিয়াহুর দাবি, সেই লক্ষ্য অর্জন এখন আর অসম্ভব নয়; বরং তা অনেকটাই হাতের নাগালে।

দীর্ঘদিন ধরে ইরানের সরকারকে ইসরাইলের অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে আসছেন নেতানিয়াহু। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ওয়াশিংটনের সঙ্গে যৌথভাবে ইরানে হামলাও শুরু করে তেল আবিব।  পরে এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  যুদ্ধবিরতির ঘোষণা দেন।

তবে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর পাশাপাশি অর্থনৈতিক চাপও বাড়িয়েছে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশাপাশি জর্ডান ও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে হামলা চালিয়েছে। তবে ইসরাইলে  হামলা চালায়নি।

এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ইরান ইসরাইলে হামলা না করার বিষয়টি কোনো কাকতালীয় ঘটনা নয়। তার ভাষায়, ‘তারা সবাইকে আক্রমণ করছে, কিন্তু আমাদের নয়। তারা আমাদের শক্তি, অস্ত্রের ক্ষমতা এবং আমাদের দৃঢ়তা সম্পর্কে জানে।’

তথ্যসূত্র: এনডিটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ