শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৭ সালের হজ পালনের পরিকল্পনা করছেন এমন আগ্রহীদের জন্য একটি বিশেষ ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভার আয়োজন করেছে হজ ও ওমরার সেবাদানকারী শীর্ষ প্রতিষ্ঠান আল ওয়াসি ট্রাভেলস।

আগামী ২ জুলাই (বৃহস্পতিবার) রাত ৯টায় জুম অ্যাপের মাধ্যমে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

আলোচনায় ২০২৭ সালের হজের রেজিস্ট্রেশনের সময় ও প্রক্রিয়া, নির্ভরযোগ্য হজ এজেন্সি নির্বাচন, এজেন্সির সঙ্গে চুক্তি সম্পাদনের বিষয়, শারীরিক সক্ষমতা অনুযায়ী উপযুক্ত প্যাকেজ নির্বাচন এবং ব্যক্তিগত চাহিদা অনুযায়ী কাস্টমাইজড হজ প্যাকেজ গ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের জন্য হজ পালনের সহজ উপায় সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হবে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আলওয়াসি হজ গ্রুপ ও নীড় ট্রাভেলসের চেয়ারম্যান মাওলানা আব্দুল গাফফার খান এবং আলওয়াসি হজ গ্রুপের মুয়াল্লিম মুফতি আব্দুল্লাহ ফারহাদ।
আয়োজকরা জানিয়েছেন, সম্পূর্ণ বিনামূল্যের এ সেশনে অংশ নিতে আগ্রহীদের পূর্ব রেজিস্ট্রেশন করতে হবে। 

এ বিষয়ে বিস্তারিত জানতে অথবা যোগাযোগ করতে ০১৭১১১২৭১০৩ ও ০১৭১৯৯৯৪৪৬০ নম্বরে কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ