শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মুফতি সাঈদ আহমদ পালনপুরীর (রহ.) দৃষ্টিতে ভ্রান্ত ফিরকার দুই বৈশিষ্ট্য 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক

দারুল উলুম দেওবন্দের সাবেক শাইখুল হাদিস ও সদরুল মুদাররিসীন হজরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. বর্তমান যুগের ভ্রান্ত ফিরকাগুলোর দুটি সুস্পষ্ট বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তার মতে, এসব দলের অন্যতম লক্ষণ হলো ইবাদতের প্রতি উদাসীনতা এবং আকাবির ও সালাফে সালেহীনের প্রতি যথাযথ আদব-সম্মানের অভাব।

মুফতি পালনপুরী রহ. বলেন, ভ্রান্ত ফিরকার অনুসারীরা সাধারণত আল্লাহর বিধান প্রতিষ্ঠার বিষয়ে অত্যন্ত আবেগঘন বক্তব্য দেন, উদ্দীপনামূলক লেখা লেখেন এবং সমাজ পরিবর্তনের নানা স্লোগান তোলেন। কিন্তু যখন ব্যক্তিগত ইবাদত, বিশেষ করে নামাজের প্রসঙ্গ আসে, তখন তাদের মধ্যে অলসতা, গাফিলতি ও অবহেলা স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এতে মনে হয়, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক, বিনয়-নম্রতা ও প্রকৃত বান্দেগির চেতনা তাদের কাছে গৌণ হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের ফিরকাগুলোর আরেকটি বড় বৈশিষ্ট্য হলো আকাবির ও সালাফে সালেহীনের প্রতি আদব-সম্মানের ঘাটতি। বিশেষ করে যারা সারাজীবন দীনের খেদমতে নিজেদের উৎসর্গ করেছেন, তাদের সম্পর্কে অযথা সমালোচনা, কুধারণা ও অপবাদ দেওয়াকে তারা অভ্যাসে পরিণত করে।

মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ.-এর ভাষ্য অনুযায়ী, এসব গোষ্ঠী তাদের পূর্বসূরি আলেমদের প্রতি আস্থা রাখে না এবং তাদের ইলম, তাকওয়া ও দীনি খেদমতের যথাযথ মূল্যায়নও করে না। এর মাধ্যমে তারা সেই সম্মানিত দীনি ধারাবাহিকতাকেই দুর্বল করার চেষ্টা করে, যার মাধ্যমেই উম্মাহ ইসলামের বিশুদ্ধ ও সঠিক শিক্ষা লাভ করেছে।

তিনি মুসলিম সমাজকে আকাবিরদের আদর্শ অনুসরণ, ইবাদতের প্রতি যত্নশীল হওয়া এবং দীনের মৌলিক শিক্ষার ওপর দৃঢ়ভাবে অটল থাকার আহ্বান জানান।

[তথ্যসূত্র: দেওবন্দ সংক্রান্ত একটি পেই জ থেকে অনূদিত]

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ