বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


মাওলানা আতাউর রহমান খানের চলে যাওয়ার ১৮ বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আজ ৩১ জুলাই দেশের প্রখ্যাত আলেম, শিক্ষাবিদ, সাবেক সংসদ সদস্য এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের সাবেক মহাসচিব মাওলানা আতাউর রহমান খান রহ.-এর ইন্তেকালের ১৮ বছর পূর্ণ হলো। ২০০৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসার পথে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

১৯৪৩ সালের ১ মার্চ কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার হাতকাবিলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাওলানা আহমদ আলী খান (রহ.) ছিলেন হযরত মাওলানা আতহার আলী (রহ.)-এর অন্যতম খলিফা এবং কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী জামিয়া ইমদাদিয়ার আজীবন প্রিন্সিপাল। পারিবারিক পরিবেশেই তিনি দ্বীনি শিক্ষা ও আদর্শে গড়ে ওঠেন।

শৈশব থেকেই জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জে অধ্যয়ন করে সেখান থেকেই দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরবর্তীতে একই প্রতিষ্ঠানে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং একসময় ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি জামিয়া ফারুকিয়া কিশোরগঞ্জের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, ঢাকার ফরিদাবাদ মাদরাসা ও দাà