শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

মোবাইলে মিউজিকযুক্ত রিংটোন ব্যবহার করার হুকুম কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||ইমরান ওবাইদ||

বিজ্ঞ উলামায়ে কেরামের মতে মিউজিকযুক্ত রিংটোন ব্যবহার করা নাজায়েজ বা নিষিদ্ধ। কেননা, হারাম গান-বাজনা শোনা হারাম। সুতরাং তা রিংটোন হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। আল্লাহ তায়ালা বলেন, কিছু কিছু মানুষ অজ্ঞতা বশত আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য অসার কথা ক্রয় করে। এবং তারা তা (আল্লাহর পথ) নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি।–(সূরা লোকমান-৬) প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. “লাহওয়াল হাদিস”-এর তাফসিরে বলেন, এর অর্থ হলো গান ও বাদ্যযন্ত্র।

এছাড়া এর আরেকটি কারণ হলো, মোবাইলে হারাম মিউজিক সেট করা থাকলে অসাবধানতা বশত তা মসজিদে বা কোনো দ্বীনি মজলিসে বেজে উঠতে পারে। এতে মসজিদের সম্মান নষ্ট হয় এবং আমলে বিঘ্ন ঘটে। যা অসমীচীন। আল্লাহ তায়ালা বলেন, তার চেয়ে বড় জালেম আর কেউ নেই, যে আল্লাহর মসজিদগুলোতে তাঁর নাম স্মরণ করা থেকে বাধা দেয় এবং সেগুলো বিরান করার চেষ্টা করে।–(সূরা বাকারা-১১৪)

সুতরাং উচিৎ হলো, মিউজিক ব্যতীত কোনো রিংটোন ব্যবহার করা। এবং নামাজের সময় ফোন সাইলেন্ট করে রাখা। তবে মিউজিক ছাড়া রিংটোন থাকা অবস্থায় যদি কেউ মিউজিকের রিংটোন ব্যবহার করে, তাহলে সে গোনাহগার হবে।

এছাড়া যদি মিউজিক ছাড়া রিংটোন না থাকে, তাহলে অনিচ্ছাকৃত মিউজিক শোনায় গোনাহ হবে না।তাই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, যেন গান বা মিউজিকযুক্ত রিংটোন পরিহার করা যায়।  

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ