বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের সাদাছড়ি ও ব্রেইল কোরআন দিলেন ছাত্রদল নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার ডেমরায় দৃষ্টিপ্রতিবন্ধী কোরআনে হাফেজদের মাঝে সাদাছড়ি, ব্রেইল কোরআন শরিফ বিতরণ ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। 

বৃহস্পতিবার (১৫অক্টোবর) বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে দুপুরে ডেমরার মদিনাতুল উলূম দৃষ্টিপ্রতিবন্ধী এতিমখানা লিল্লাহ বোডিং মাদ্রাসায় এ আয়োজন করা হয়।

এ সময় মাদরাসার শিক্ষকরা ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যেসব ছাত্র ব্রেইল কোরআন শরীফে হাতের স্পর্শেই কোরআন শরীফ তেলাওয়াত করেন, তাদের জন্য বিশেষ একটি দিন উপহার দিতেই এ আয়োজন ছাত্রদল নেতা বাসিতের।

এমন উদ্যোগে বেজায় খুশি মাদরাসার দেড় শতাধিক শিক্ষার্থী। দৃষ্টিপ্রতিবন্ধী ৪০ জন ছাত্রের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সাদাছড়ি ও ব্রেইল কোরআন শরিফ উপহার দেওয়া হয়।

এ সময় সবার সঙ্গে দুপুরের খাবার খান বাসিত।
 
কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, এখানকার অনেক ছাত্র পৃথিবীর সুন্দর আলো দেখেন না। রাজনীতির কারণে যে মানবিকতাবোধ জন্ম হয়েছে, দেশের প্রতি দায়িত্ব সৃষ্টি হয়েছে, আগামীর বাংলাদেশে ভূমিকা রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ