শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

যশোরে নেজামে ইসলাম পার্টির ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যশোর জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় একটি মাদরাসায় আয়োজিত সভায় ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে মাওলানা মুফতি ইউনুস আহমদকে আহ্বায়ক এবং মুফতি ইবরাহীম খলিল যশোরীকে সদস্যসচিব করা হয়েছে।

মাওলানা মুফতি ইউনুস আহমদের সভাপতিত্বে এবং মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার, সহকারী মহাসচিব হাজী আনোয়ারুল কবির, সহকারী সংগঠন সচিব মাওলানা এনামুল হক কুতুবী এবং কেন্দ্রীয় সদস্য মাওলানা সাইফুল ইসলাম ফরিদী।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবদুল কাদের, মাওলানা আবদুল হাকিম, মাওলানা আবু সাঈদ ও হাফেজ ইব্রাহীমসহ অন্যরা।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ