
|
শবে বরাতের রাতের গোসলের ভিত্তিহীন ফযীলত
প্রকাশ:
১২ জানুয়ারী, ২০২৬, ১০:৩২ দুপুর
নিউজ ডেস্ক |
প্রশ্নঃ আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের এলাকায় একটা প্রচলিত নিয়ম ও এলাকার আশেপাশের মহিলা মাদরাসার হুজুররাও এটা করতে বলে -শবে মেরাজের সন্ধ্যায় গোসল করে চুল না মুছে ২ রাকাত নফল নামাজ পড়তে হয়। আর নামাজের সময় ওই ভেজা চুল হতে যতো ফোঁটা পানি পড়বে ততোগুলো সওয়াব হবে। এটা কতটা যুক্তিসঙ্গত? و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم উত্তর: তো যে যেভাবেই বলুক, এটি যে একটি জাল বর্ণনা বা ভিত্তিহীন কথা তা বলাই বাহুল্য। আল্লাহ আমাদের এ ধরনের জাল বর্ণনা ও ভিত্তিহীন কথা থেকে হেফাজত করুন এবং ফযীলতের প্রতিটি বিষয়কে তার সীমার মধ্যে রেখে তাকে কাজে লাগানোর তাওফিক দিন। আমীন #সূত্র: মাসিক আল কাউসার |