শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

জেনিকায় ইমামদের জন্য এআই বিষয়ক সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বসনিয়া ও হার্জেগোভিনার জেনিকা ইসলামিক কমিউনিটি কাউন্সিল সুলতান আহমেদ ইসলামিক সেন্টারে ইমামদের জন্য এক বিশেষ পেশাদার সেমিনারের আয়োজন করেছে।

সমসাময়িক বিশ্বে ইমামের ভূমিকা কীভাবে বদলে যাচ্ছে এবং দাওয়াহ ও শিক্ষামূলক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কী নতুন দিগন্ত উন্মোচন করতে পারে—সেমিনারটি মূলত সেই বিষয়গুলো নিয়েই সাজানো হয়। আলোচনায় উপস্থিত ছিলেন- জেনিকার মুফতি অধ্যাপক ড. মেভলুদিন দিজদারেভিচ, ধর্মীয় বিষয় ও শিক্ষা বিভাগের প্রধান এডিন কাভাজোভিচ, ইমাম সুমদিন কোবিলিকা এবং আরও অনেকে।

দাওয়াহ ও প্রযুক্তির সংযোগ নিয়ে আগ্রহী ব্যক্তিরাও সেমিনারে অংশ নেন। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ কাদরিচ। ‘ইমামতের অনুশীলনে কৃত্রিম বুদ্ধিমত্তা : জ্ঞান, দায়িত্ব ও কর্ম’ শীর্ষক তার বক্তৃতায় তিনি এআই-এর মৌলিক ধারণা, সমাজে এর দ্রুত বিস্তার এবং ইসলামী শিক্ষা ও দাওয়াহ কাজের ওপর এর প্রভাব বিশদভাবে আলোচনা করেন।

তিনি দেখান, ইমামদের শিক্ষা, বক্তৃতা প্রস্তুতি, গবেষণা ও জনসংযোগে এআই কীভাবে কার্যকর সহায়ক হতে পারে। শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, আধুনিক এই প্রযুক্তিগুলো সঠিকভাবে ব্যবহৃত হলে উপাসকদের সাথে যোগাযোগ আরও সহজ, দ্রুত ও প্রভাবশালী হয়ে উঠতে পারে।

সমাপনী ভাষণে মুফতি মেভলুদিন দিজদারেভিচ ইমামদের ধারাবাহিক পেশাদার উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রযুক্তি যেভাবে প্রতিনিয়ত বদলে যাচ্ছে, ইমামদেরও সেই গতির সঙ্গে তাল মিলাতে হবে। আজকের প্রশ্ন শুধু একটি— দ্রুত পরিবর্তনশীল দুনিয়ায় একজন ইমাম কীভাবে নিজের প্রভাব ও প্রাসঙ্গিকতা ধরে রাখবেন?

তিনি জোর দিয়ে বলেন, সমসাময়িক সমাজে ইসলামের বার্তা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে এআই বোঝা ও সচেতনভাবে ব্যবহার করা সময়ের দাবি। সেমিনারটি শেষ হয় অংশগ্রহণকারীদের প্রাণবন্ত আলোচনার মাধ্যমে।

ইমামরা জানিয়েছেন, তারা ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আরও বিস্তৃতভাবে আয়োজনের প্রত্যাশা করেন—যাতে ডিজিটাল যুগের সরঞ্জামগুলোকে দক্ষতার সঙ্গে ব্যবহার করে তারা দাওয়াহ ও শিক্ষামূলক দায়িত্ব আরও সফলভাবে পালন করতে পারেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ