শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
পর্যাপ্ত তেল পাবে গণপরিবহন, থাকছে না রেশনিং পদ্ধতি শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণের সিদ্ধান্ত স্থগিত সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত ‘সড়কে সুশাসন বিলাসিতা নয়, মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত’ কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী

 ‘মানুষের জন্য আবশ্যক হলো আল্লাহপ্রেমের আগুনে পুড়ে খাঁটি হওয়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া হুজুরের বাড়িতে ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ২.৩০ মিনিটে মহিলাদের জন্য এবং বাদ মাগরিব পুরুষদের জন্য ইসলাহি বয়ান অনুষ্ঠিত হয়।

পুরুষদের মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান করেন ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের খলিফা প্রবীণ আলেমে দীন হযরত মাওলানা সিরাজুল ইসলাম।

বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক হযরত মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমীর সভাপতিত্বে মাহফিলে আরও বয়ান করেন মাওলানা মো. সাইফুল্লাহ, মুফতি সাব্বির আহমদ ও মাওলানা রেজাউল করিম প্রমূখ।

বয়ানে আলোচকগণ বলেন, ইসলাম হলো একটি সহজ-সরল, সার্বজনীন, বিশ্বজনীন ও চিরন্তন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে শান্তি ও মুক্তির ধর্ম। ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি অর্জনের মহান লক্ষ্যে সকল প্রকার ভ্রান্ত মতবাদ চিরতরে পরিহার করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করা মুক্তিকামী প্রতিটি মানুষের জন্য অত্যাবশ্যক।

বক্তারা আরও বলেন, মানুষের জন্য আবশ্যক হলো আল্লাহপ্রেমের আগুনে পুড়ে খাঁটি হওয়া। যেন তারা শয়তানের পূজারি থেকে আল্লাহর বান্দা, অর্থ-বিত্তের পূজারি থেকে পরকালের কল্যাণপ্রত্যাশী হতে পারে। তাদের জন্য আবশ্যক হলো, আল্লাহর আনুগত্যে সৎ হওয়া এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ