শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

জানা গেল আগামী বছরের রোজার শুরুর সম্ভাব্য তারিখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রাথমিক জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, পবিত্র রমজান মাস ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হবে। অর্থাৎ রমজান শুরু হতে আর ১৩৮ দিন বাকি। সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটি এ তথ্য জানিয়েছে। 

সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজানের সূচনার জন্য নতুন চাঁদ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ১মিনিটে সংযুক্ত আরব আমিরাত সময়ে উদিত হওয়া শুরু করবে। তবে সেই দিন চাঁদ সূর্যাস্তের মাত্র ১ মিনিট এর মধ্যে অস্ত যাবে, ফলে ঐ সন্ধ্যায় চাঁদ দেখা অসম্ভব হবে। এজন্য, রমজান শুরু হবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এমনটাই অনুমান করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কমিটির পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল।

রমজানের শুরুতে আবুধাবিতে রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাসের শেষে বাড়বে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। এ সময় দিনের দৈর্ঘ্য বাড়বে ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিট পর্যন্ত।

 আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রমজানের শুরুর দিকে আবুধাবির তাপমাত্রা থাকবে ১৬°সে. থেকে ২৮°সে. এর মধ্যে, যা উত্তর গোলার্ধের শীতের প্রভাব বহন করবে। মাসের শেষে তাপমাত্রা বাড়তে পারে ১৯°সে. থেকে ৩২°সে. পর্যন্ত, যখন বসন্ত ঋতুর আবহ এবং পশ্চিমা বাতাস অনুভূত হবে।

ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজান মাস জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ১৫ মিলিমিটার অতিক্রম করতে পারে, যা এই সময়ে আমিরাতের স্বাভাবিক মৌসুমি গড়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ