মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদারীপুরে পুকুরে ডুবে জমজ দুই বোনের মৃত্যু ঈমান-আকিদা সংরক্ষণে উলামা-মাশায়েখ কনভেনশনে ৭ দফা দাবি পেশ আটক ব্যক্তির সঙ্গে মানবিক আচরণের নির্দেশ তালেবান সরকারের ট্রান্সজেন্ডারবান্ধব শ্রম আইন বাতিল ও হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবি শীর্ষ আলেমদের আলিমে ভর্তি শুরু ২০ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার’  রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা   রাষ্ট্রের সর্বস্তরে ট্রান্সজেন্ডারবাদ প্রত্যাখানের দাবি ড. সরোয়ারের

সুদের টাকায় মসজিদ উন্নয়ন করা যাবে?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ব্যাংকে ডিপিএস এ টাকা জমা করলে যে সুদ দেয়া হয় আমি তা নিয়ে নিজে না খেয়ে গরীবদেরকে অথবা মসজিদের উন্নয়নে কাজে দিতে পারব?

উত্তর : এক. যেহেতু সুদ হারাম তাই একজন মুমিনের কর্তব্য হল, যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করবে। কিন্তু এর পরও যদি অ্যাকাউন্টে কোনো সুদ চলে আসে, তবে সে ক্ষেত্রে অবশ্যই সেই টাকা সুদদাতাকে ফেরত দিতে হবে। (ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/১২৪)

কিন্তু ব্যাংকের ক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট সুদদাতা বের করা অসম্ভব, তাই সওয়াবের নিয়ত না করে কোনো জাকাত খাওয়ার উপযুক্ত মিসকিনকে তা দান করে দিতে হবে। (আহসানুল ফাতাওয়া : ৭/১৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/১২৬)

দুই. সুদের টাকা মসজিদের কাজে লাগানো জায়েয হবে না। কেননা, মসজিদ আল্লাহ তাআলার ঘর। যা মুসলমানদের হালাল ও পবিত্র দান অনুদান দ্বারা নির্মিত ও পরিচালিত হবে। সুদের মত ঘৃণিত অর্থ মসজিদের মত পবিত্র জায়গাতে ব্যয়ের চিন্তা করাও ঠিক নয়। দারুল উলুম দেওবন্দ-এর ফতোয়ায় বলা হয়েছে– সুদের টাকা নাপাক সম্পদ। আর নাপাক সম্পদ ইবাদতখানা তথা মসজিদে ব্যয় করা শরিয়তের দৃষ্টিতে জায়েয নয়। কেননা, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, নিশ্চয় আল্লাহ পবিত্র। তিনি একমাত্র পবিত্রটাই গ্রহণ করেন…(মিশকাত ২৪১)। সূত্র : মুসলিম বাংলা।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ