শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

রাতের যে দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

|| মুহাম্মদ বেলাল হুসাইন ||

রাতের ইবাদত মহান আল্লাহ তায়ালার কাছে বরাবরই পছন্দনীয় এবং গ্রহনযোগ্য। স্বয়ং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একটা বড় অংশ ইবাদতে কাটাতেন। রাতে আল্লাহ তায়ালার একত্ববাদের সাক্ষ্য দিয়ে দোয়া ও রোনাজারি করলে ওই দোয়া আল্লাহ তায়ালা অবশ্যই কবুল করেন।

হাদীস শরীফে এসেছে-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি ওজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয়।’ ( সহীহ বুখারী)

দোয়াটি হলো-

لا إلهَ إلاَّ اللَّه وحْدهُ لاَ شَرِيكَ لهُ، لَهُ المُلْكُ، ولَهُ الحمْدُ، وَهُو عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ - سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ للهِ، وَلَا إلَهَ إلّا اللهُ، وَاللهُ أكْبَر - وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إلَّا بِالله

উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার; ওয়া লা হাওলা ওয়া লা 
কুয়্যাতা ইল্লা বিল্লাহ।

অনুবাদ : আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই। তিনি এক ও অদ্বিতীয়, তাঁর কোন শরীক নেই। রাজত্ব কেবল তাঁরই। সকল প্রশংসাও তাঁর  এবং তিনিই সকল কিছুর ওপর ক্ষমতাবান। মহা পবিত্র আল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই। আল্লাহ সবার চেয়ে বড়। নেই কোন ক্ষমতা, নেই কোন শক্তি আল্লাহ ব্যতীত।

অতপর বলবে-
‘রাব্বিগফিরলি’ অর্থাৎ হে আমার রব! আমাকে ক্ষমা করুন।

আল্লাহ  তায়ালা সকল মুসলমানকে রাত জেগে ইবাদত ও দোয়া-কান্নাকাটির ভেতর দিয়ে তাঁর নৈকট্য হাসিল করবার এবং তাঁর প্রিয় বান্দা হয়ে ওঠবার তাওফিক দান করুন। আমিন ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ