মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ।। ২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৭ জমাদিউস সানি ১৪৪৮


জান্নাতুল বাকিতে সমাহিত প্রথম মুহাজির ও আনসার সাহাবি কে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মদিনার ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বাকিতে প্রথম মুহাজির সাহাবি হিসেবে সমাহিত হন হজরত উসমান ইবনে মাজউন রা.। তাঁর কবর চিহ্নিত করতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে একটি পাথর স্থাপন করেছিলেন। এর মাধ্যমে তিনি প্রিয় সাহাবির কবরের স্থান নির্দিষ্ট করে রাখেন, যেন পরবর্তী সময়ে পরিবারের সদস্যদেরও তাঁর পাশে সমাহিত করতে পারেন।

ইসলামের ইতিহাসে উসমান ইবনে মাজউন রা. ছিলেন অগ্রগামী সাহাবিদের একজন। তিনি প্রথম যুগেই ইসলাম গ্রহণ করেন এবং আল্লাহর পথে হিজরত করেন। মদিনায় হিজরতের পর তিনি ইন্তেকাল করলে তাঁকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়।

অন্যদিকে, আনসার সাহাবিদের মধ্যে সর্বপ্রথম জান্নাতুল বাকিতে সমাহিত হন হজরত আসআদ ইবনে জুরারাহ রা.।

মদিনার মসজিদে নববির কাছে অবস্থিত জান্নাতুল বাকি মুসলিম বিশ্বের অন্যতম ঐতিহাসিক কবরস্থান। এখানে মহানবী সা.-এর পরিবারের সদস্য, বহু সাহাবি এবং উম্মুল মুমিনিনদের কয়েকজনের কবর রয়েছে। ইসলামের ইতিহাস ও নববী যুগের অসংখ্য স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এই পবিত্র স্থান।

আল্লাহ তাআলা জান্নাতুল বাকিতে শায়িত সব মুমিনের প্রতি রহম করুন, তাদের ক্ষমা করুন এবং আমাদের নেককারদের সঙ্গী হিসেবে কবুল করুন। আমিন।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ