আন্তর্জাতিক ডেস্ক
ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাস গড়েছেন আইন বিভাগের শিক্ষার্থী নাশরা নাঈম। ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হয়েছেন তিনি।
নির্বাচনে নাশরা পেয়েছেন ৭ হাজার ৯১ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৮১৮ ভোট।
আট বছর বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনে নারীরা মোট ১৩টি পদের মধ্যে ছয়টিতে জয় পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে নারীদের এই সাফল্যকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ২০২৫/২০২৬ সালের এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ফল ঘোষণা করা হয় পরবর্তীদিন শুক্রবার (৬ নভেম্বর)। ৭,৭৯৭ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ এবং ৮,৩৮৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হামদান। দীর্ঘ ৮ বছর পর এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো।
১৩টি পদের মধ্যে নারী প্রার্থীরা ভিপিসহ ৬টি পদে জয়লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন এই নির্বাচনকে প্রতিষ্ঠানের গণতান্ত্রিক ঐতিহ্যের বিজয় বলে অভিহিত করেছেন।
আইও/