সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম! মুফতি গোলাম মাওলা রহ.-এর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত নবীজি (সা.) প্রতি মাসে কয়টি নফল রোজা রাখতেন? বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইন নাগরিকের মৃত্যু ‘আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে’

উজবেকিস্তান সফরে মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রখ্যাত ইসলামি স্কলার ও দাঈ মাওলানা তারিক জামিল উজবেকিস্তান সফরে রয়েছেন। সফরের অংশ হিসেবে তিনি দেশটির ঐতিহাসিক শহর সামরকন্দে পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

গত ২৭ অক্টোবর শুরু হওয়া তাঁর এ সফর চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। মধ্য এশিয়ার সমৃদ্ধ ইসলামি ঐতিহ্য, ইতিহাস ও দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।

সফরের শুরুতে মাওলানা তারিক জামিল ও তাঁর সফরসঙ্গীরা নিরাপদে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পৌঁছান। সেখানে কাজী মুফতি রহমতুল্লাহ তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান।

সফরসংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে সামরকন্দে পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মাওলানা তারিক জামিলের সাক্ষাতের ছবি প্রকাশ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

উল্লেখ্য, উজবেকিস্তান মধ্য এশিয়ার অন্যতম ঐতিহাসিক মুসলিম জনপদ। দেশটির সামরকন্দ ও বুখারার মতো শহরগুলো ইসলামের জ্ঞানচর্চা, সভ্যতা ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ