শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮


পাকিস্তানে স্কুলের দেয়াল ধসে ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পাকিস্তানের করাচির ওরাঙ্গি টাউনে একটি জরাজীর্ণ সরকারি স্কুলের দেয়াল ধসে পাঁচজন নিহত ও দুজন আহত হয়েছেন। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেক্টর-১১ এলাকায় এ ঘটনা ঘটে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। 

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় স্কুলটি বন্ধ ছিল। সেখানে কয়েকজন মাদক সেবনের জন্য জড়ো হয়েছিল। তাদের কয়েকজন দেয়াল থেকে লোহার রড বের করার চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ দেয়ালটি ধসে তাদের ওপর পড়ে।

খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচ থেকে আহত ও নিহতদের উদ্ধার করে। তাদের আব্বাসি শহীদ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ