রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা

নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

বয়স যে মানুষের কল্যাণমূলক কাজের পথে কোনো বাধা নয়, তা প্রমাণ করেছেন মালাবির ৮৬ বছর বয়সী চিখওয়ায়া কামুলোনি। নিজের জীবনের প্রায় পুরো সঞ্চয়ে ৩ কোটি ৫০ লাখ মালাবিয়ান কোয়াচা (প্রায় ২০ হাজার ২০০ মার্কিন ডলার) ব্যয়ে নিজ গ্রামের মানুষের জন্য একটি মসজিদ নির্মাণ করেছেন তিনি।

মালাবির মাঙ্গোচি জেলার চিলোম্বো গ্রামে মসজিদটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় মুসল্লিদের একটি অস্থায়ী কাঠামোয় নামাজ আদায় করতে দেখে তাদের জন্য স্থায়ী একটি ইবাদতের স্থান নির্মাণের উদ্যোগ নেন কামুলোনি।

গত বছরের সেপ্টেম্বর মাসে তিনি মসজিদটির নির্মাণকাজ শুরু করেন। দীর্ঘ কয়েক মাসের পরিশ্রম ও নিজের অর্থ ব্যয়ের মাধ্যমে অবশেষে মসজিদটির নির্মাণ সম্পন্ন করেন তিনি।

কামুলোনি জানান, আল্লাহ তাকে দীর্ঘ জীবন দিয়েছেন এবং ৮৬ বছর বয়স পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকার সুযোগ দিয়েছেন—এ জন্য কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই তিনি মসজিদটি নির্মাণ করেছেন। তাঁর কাছে এটি শুধু একটি ভবন নয়, বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি স্থায়ী নিদর্শন।

গত শনিবার আনুষ্ঠানিকভাবে মসজিদটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কাছে হস্তান্তর করা হয়। এর ফলে চিলোম্বো গ্রামের মুসল্লিরা এখন নিজেদের বাড়ির কাছেই একটি স্থায়ী মসজিদে নিয়মিত নামাজ আদায়ের সুযোগ পেলেন।

নিজের জীবনের অর্জনকে সমাজের মানুষের জন্য ব্যয় করে কামুলোনি দেখিয়ে দিলেন—মানুষের কল্যাণে কাজ করার জন্য বয়স কোনো বাধা নয়। তাঁর এই উদ্যোগ স্থানীয় মুসলিমদের জন্য যেমন স্বস্তি এনেছে, তেমনি অন্যদের জন্যও হয়ে উঠেছে অনুকরণীয় দৃষ্টান্ত।

সূত্র: এবাউট ইসলাম

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ